এশিয়া কাপে সুপার ফোরের আশা কিঞ্চিৎ বাঁচিয়ে রাখতে আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে আজ মাঠে নামবে বাংলাদেশ। এই ম্যাচে বাংলাদেশের জয়ের কোনো বিকল্প নেই। বাঁচা-মরার এই ম্যাচটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়। আজ আফগানদের শুধু হারালেই চলবে না টাইগারদের, অপেক্ষায় থাকতে হবে ১৮ সেপ্টেম্বর শ্রীলংকা বনাম আফগানিস্তানের মধ্যকার ম্যাচের ফলাফলেরও।